রবিবার, ২৬ জুলাই ২০২৬

কালোজামের রেসিপি

প্রকাশিত: ০৩:৩০, ২৬ জুলাই ২০২৬ |

উপকরণ
গুঁড়া দুধ: ১ কাপ

ময়দা: সিকি কাপ

বেকিং পাউডার: ১ চা-চামচ

ডিম: ১টি

ঘি: ২ টেবিল চামচ

চিনি: ২ কাপ

পানি: ২ কাপ

তেল: ডুবো তেলে ভাজার জন্য

এলাচি: ২টি

লাল খাবার রং: সামান্য

মাওয়া: পরিমাণমতো (সাজানোর জন্য)

প্রণালি
একটা পাত্রে ডিম ও ঘি ভালো করে ফেটিয়ে রাখতে হবে।

গুঁড়া দুধ, ময়দা ও বেকিং পাউডার একসঙ্গে মিশিয়ে তাতে ডিমের মিশ্রণ অল্প অল্প করে দিয়ে নরম ডো বা খামির বানিয়ে নিয়ে তা আধা ঘণ্টার জন্য ঢেকে রেখে দিতে হবে।

নির্দিষ্ট সময় পরে হাতে অল্প ঘি মেখে খামির থেকে লেচি কেটে কালোজাম মিষ্টির আকারে (একটু চিকন আর লম্বাটে) তৈরি করে নিয়ে ডুবো তেলে কম আঁচে ভেজে নিতে হবে।

লক্ষ রাখতে হবে, মিষ্টি তেলে ছাড়ার সময় তেল যেন বেশি গরম না থাকে। তাহলে মিষ্টির বাইরের দিক তাড়াতাড়ি লালচে হয়ে যাবে আর ভেতর দিক কাঁচা থেকে যাবে।

কালোজাম
মিষ্টি প্রথমে লালচে হবে, পরে ঘন ঘন নেড়ে কালচে করে (কালোজাম যেমন রঙের হয়) ভেজে নামিয়ে নিতে হবে।

অন্যদিকে, আরেকটা পাত্রে চিনি ও পানি জ্বাল দিয়ে শিরা তৈরি করে তাতে ভেজে রাখা মিষ্টি দিয়ে মিনিট ১৫ মাঝারি আঁচে ঢাকনা দিয়ে রান্না করুন।

মাঝে দু–একবার একটু হালকা হাতে নেড়ে দিতে হবে।

নির্দিষ্ট সময় পরে চুলা থেকে নামিয়ে আরও আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা রেখে দিয়ে শিরা থেকে কালোজাম তুলে নিন।

ওপরে মাওয়া ছড়িয়ে দিয়ে পরিবেশন করতে হবে।

Mahfuzur Rahman

Publisher & Editor