সোমবার, ২০ জুলাই ২০২৬

দই–চানাচুর বানাবেন যেভাবে

প্রকাশিত: ০৮:১২, ২০ জুলাই ২০২৬ | ১০

উপকরণ

ঘন টক দই: ১ কাপ

বিট লবণ: আধা চা-চামচ

সবুজ সস: স্বাদমতো

চাট মসলা: আধা চা-চামচ

মিনি শিঙারা: ১২-১৩টি

পেঁয়াজকুচি: সিকি কাপ

কাঁচা মরিচকুচি: স্বাদমতো

ঝাল চানাচুর: ১ কাপ

ধনেপাতাকুচি: স্বাদমতো

তেঁতুলের সস: স্বাদমতো

প্রণালি

প্রথমে একটি পাত্রে টক দই ভালোভাবে ফেটে মসৃণ করে নিন। এর সঙ্গে বিট লবণ, সবুজ সস ও চাট মসলা মেশান। পরিবেশন পাত্রে প্রথমে মিনি শিঙারা হালকা ভেঙে দিন। এরপর পেঁয়াজকুচি, কাঁচা মরিচকুচি ও চানাচুর ছড়িয়ে দিন। ওপরে দইয়ের মিশ্রণ ঢেলে ধনেপাতা ও তেঁতুলের সস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। খাওয়ার সময় হালকাভাবে মিশিয়ে নিন, যাতে চানাচুর মুচমুচে থাকে।

Mahfuzur Rahman

Publisher & Editor