রবিবার, ০৫ জুলাই ২০২৬

ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবের বিচারক মোশাররফ করিম

প্রকাশিত: ০২:৩১, ০৫ জুলাই ২০২৬ | ১০

প্রথমবার কোনো চলচ্চিত্র উৎসবের বিচারকের দায়িত্ব পেলেন অভিনেতা মোশাররফ করিম। সহবিচারক নয়, একেবারে প্রধান বিচারক।

বাংলাদেশ, ভারত ও সিঙ্গাপুর—তিন দেশের উদ্যোগে আয়োজিত ‘বাভাসি চলচ্চিত্র উৎসব’-এর দশম আসরে প্রধান বিচারকের দায়িত্ব নিয়েছেন ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ অভিনেতা।

এ প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘বিচারক শব্দটা শুনতে যতটা সহজ মনে হয়, দায়িত্বটা কিন্তু তত সহজ নয়। তবে আমি জীবনে যেকোনো কাজে আমার সেরাটাই দেওয়ার চেষ্টা করি। আমার এত বছরের ক্যারিয়ারে এবারই প্রথম বিচারকের দায়িত্ব পেলাম।

আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই।’

Mahfuzur Rahman

Publisher & Editor