সোমবার, ২৪ আগস্ট ২০২৬

কাঁচা আম

প্রকাশিত: ০৭:১৮, ০৫ জুলাই ২০২৬ | ৮১

বর্ষের সূচনায় আসে বৈশাখ

আগমনী ঘোষণায় বেজে ওঠে ঢাক।

বায়ু কোণে কালো মেঘ জমে রাশি রাশি

ঘরবাড়ি ভাঙে দৈত্যের মতো আসি।
 
আম কাঁঠালের গাছ করে চুরমার

কচিকাঁচা আমগুলো ঝরে পড়ে তার।

 
ছড়িয়ে ছিটিয়ে পড়ে বাগানের তলে।

ছেলেমেয়ে কুড়াতে তা ছোটে দলে দলে।

কার আগে কুড়াবে কে লাগে কাড়াকাড়ি,

আঁচলের খুঁটে করে নিয়ে আসে বাড়ি।
 

বঁটি দায়ে কাঁচা আম কুচি কুচি কাটে

তাই খেয়ে আনন্দে যেন বুক ফাটে।

Mahfuzur Rahman

Publisher & Editor