বুধবার, ০১ জুলাই ২০২৬

খুকি ও জাদুকর

প্রকাশিত: ০৬:৫৮, ৩০ জুন ২০২৬ | ১৪

বলল খুকি, ও জাদুকর...

ভূত দেখাতে পারো?

পারো যদি আজ এখানেই

দু’দুটো ভূত ছাড়ো।

 
সাথে সাথে সেই জাদুকর

বলেন রেগে, ছি!

আমায় শুনছ পারি নাকি!

এটা আবার কী?

 
আরো বলেন, তোমার কথায়

হয়েছে খুব রাগ,

এই দেখে নাও, বলেই বলেন

লাগ ভেলকি লাগ...

 
সাথে সাথে খুকির সামনে

ভূত এসে যায় যেই,

বাঁচাও বাঁচাও বলে খুকির

স্বপ্ন ভাঙে সেই।

Mahfuzur Rahman

Publisher & Editor