মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

হাতে মাখা পুঁটি মাছের শর্ষেবাটা চচ্চড়ির রেসিপি

প্রকাশিত: ০৭:৫৯, ২৩ জুন ২০২৬ |

উপকরণ
পুঁটি মাছ ২৫০-৩০০ গ্রাম

পেঁয়াজকুচি ২-৩টি

কাঁচা মরিচ ৫-৬টি

শর্ষেবাটা ১ টেবিল চামচ

হলুদগুঁড়া আধা চা-চামচ

লবণ স্বাদমতো

শর্ষের তেল ৪ টেবিল চামচ

রসুনবাটা আধা চা-চামচ (ঐচ্ছিক)।

প্রণালি
পরিষ্কার করা পুঁটি মাছ, পেঁয়াজকুচি, কাঁচা মরিচ, শর্ষেবাটা, হলুদগুঁড়া, লবণ, রসুনবাটা, শর্ষের তেল হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিন।

এবার ১০-১৫ মিনিট ঢেকে রেখে দিন, এতে শর্ষের স্বাদ ও গন্ধ মাছের ভেতর ঢুকে যাবে। কড়াইতে অল্প শর্ষের তেল গরম করুন।

পুরো মাখানো মিশ্রণ একসঙ্গে ঢেলে ঢেকে অল্প আঁচে রান্না করুন।

মাঝেমধ্যে হালকা নেড়ে দিন—পুঁটি মাছ নরম, তাই বেশি নাড়বেন না।

আলাদা পানি দেওয়ার দরকার নেই—পেঁয়াজ আর মাছ থেকেই পানি বের হবে।

তেল ওপরে উঠে এলে ২-৩টি কাঁচা মরিচ দিয়ে ১ চা-চামচ কাঁচা শর্ষের তেল ছড়িয়ে দিন।

এবার ঢেকে ২ মিনিট রেখে নামিয়ে নিন।

Mahfuzur Rahman

Publisher & Editor