সোমবার, ১৫ জুন ২০২৬

ফ্রুটস মগ কেকের রেসিপি

প্রকাশিত: ০৯:১৯, ১৫ জুন ২০২৬ |

উপকরণ
ময়দা: আধা কাপ

ডিম: ১টা

শুকনা ফল (কিশমিশ, পেস্তা বাদাম, কাজু বাদাম): ১ টেবিল চামচ

তেল অথবা মাখন: ২ টেবিল চামচ

এসেন্স: ২ ফোঁটা

তরল দুধ: আধা কাপ

খাবার রং (ইচ্ছা): কয়েক ফোঁটা

বেকিং পাউডার: আধা চা-চামচ

চিনি: আধা কাপ


প্রণালি
একটা মগে ডিম ফেটে চিনি, দুধ, তেল অথবা মাখন মেশান।

এতে এসেন্স অথবা দারুচিনিগুঁড়া সামান্য মেশান।

খাবার রং দিতে চাইলে দিন।

ময়দা ও বেকিং পাউডার মেশান।

এবার একটি মগের অর্ধেকটা পরিমাণ কেকের ব্যাটার দিন।

তারপর বাদামকুচি, কিশমিশ দিয়ে মগ মাইক্রোওভেনে ২ মিনিট রাখুন।

২ মিনিটেই কেক তৈরি হয়ে যাবে।

Mahfuzur Rahman

Publisher & Editor