সোমবার, ১৫ জুন ২০২৬

হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ গেল জনপ্রিয় গায়কের

প্রকাশিত: ০৭:১৯, ১৫ জুন ২০২৬ | ১১

ভয়াবহ এক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জনপ্রিয় মার্কিন গায়ক ও গীতিকার অলিভার ট্রি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর।

ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, ১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনিরোর আকাশে দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ছয়জন নিহত হন। নিহতদের মধ্যে বিশ্বজুড়ে জনপ্রিয় এই সংগীতশিল্পীও ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট সংস্থাগুলো তদন্ত শুরু করেছে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জন্ম নেওয়া অলিভার ট্রি সংগীতজীবনের শুরুতে ইলেকট্রনিক ধারার গান নিয়ে কাজ করেন। ২০১৩ সালে প্রকাশিত তার প্রথম ইপি ‘ডেমনস’-এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সংগীতাঙ্গনে যাত্রা শুরু হয়। পরে ২০১৬ সালে ‘হোয়েন আই’ম ডাউন’ গানটি ভাইরাল হলে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।

এরপর ‘এলিয়েন বয়’, ‘লাইফ গোজ অন’ এবং ‘মিস ইউ’-এর মতো একাধিক জনপ্রিয় গানের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান আরো শক্ত করেন। বিশেষ করে টিকটক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তার গান কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যায়।

মৃত্যুর আগে বিশ্ব সফর নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন এই শিল্পী। তার চতুর্থ স্টুডিও অ্যালবাম ‘লাভ ইউ ম্যাডলি, হেইট ইউ ব্যাডলি’ উপলক্ষে চলছিল কনসার্ট ট্যুর। মেক্সিকো থেকে শুরু হওয়া এ সফরে লাতিন আমেরিকার বিভিন্ন দেশে পরিবেশনার পর ইউরোপ, এশিয়া, নিউজিল্যান্ড ও আফ্রিকায় যাওয়ার পরিকল্পনা ছিল তার।

কিন্তু আকস্মিক এই দুর্ঘটনায় সেই পরিকল্পনা আর বাস্তবায়িত হলো না। সংগীতপ্রেমীদের শোকের সাগরে ভাসিয়ে থেমে গেল জনপ্রিয় এই শিল্পীর জীবনযাত্রা।

Mahfuzur Rahman

Publisher & Editor