বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া দলে নিখিল চৌধুরী

প্রকাশিত: ০২:২৬, ১১ জুন ২০২৬ |

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে নতুন মুখ যোগ করেছে অস্ট্রেলিয়া। অলরাউন্ডার নিখিল চৌধুরীকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

শুক্রবার ঢাকায় এসে দলের সঙ্গে যোগ দেবেন নিখিল। এরপর সতীর্থদের সঙ্গে সিরিজের প্রস্তুতি শুরু করবেন তিনি।

অস্ট্রেলিয়ার নির্বাচক টনি ডোডেমাইড জানান, নিখিল দীর্ঘদিন ধরেই জাতীয় দলের নজরদারিতে ছিলেন। বাংলাদেশ সফরের জন্য তিনি স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে বিবেচিত ছিলেন এবং ব্রিসবেনে অনুষ্ঠিত প্রাক-মৌসুম ক্যাম্পেও অংশ নিয়েছিলেন।

ট্রাভিস হেডের পরিবর্তে তাকে স্কোয়াডে নেওয়া হয়েছে।
ডোডেমাইড বলেন, ‘নিখিল বেশ কিছুদিন ধরেই আমাদের আগ্রহের একজন খেলোয়াড়। বিশেষ করে গত মৌসুমে বিগ ব্যাশ লিগে তার পারফরম্যান্স নির্বাচকদের মুগ্ধ করেছে। এ কারণেই তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি আরো জানান, চলতি বছরের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত ছিলেন নিখিল। বাংলাদেশের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা তার ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ হবে বলেও মনে করেন নির্বাচকরা।

আগামী সপ্তাহে বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির একাদশ নির্বাচন করা হলে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেকের সুযোগও পেতে পারেন নিখিল চৌধুরী।

Mahfuzur Rahman

Publisher & Editor