বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ

প্রকাশিত: ০২:০৯, ১১ জুন ২০২৬ |

নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড (সিএবি) রিজিয়ন #১ (ব্রঙ্কস এনডিএ ১, ২ এবং ৯)-এর প্রতিনিধি নির্বাচিত হয়েছেন আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক’র সভাপতি আব্দুস শহীদ। কমিউনিটি অ্যাকশন বোর্ডের অতি সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় প্রথম বাংলাদেশী-আমেরিকান প্রতিনিধি হিসেবে তাকে এ পদে নির্বাচিত করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

বোর্ড সূত্র জানায়, নিউ ইয়র্ক সিটিতে ‘কমিউনিটি সার্ভিসেস ব্লক গ্রান্ট’ (সিএসবিজি) ফান্ডিংয়ের ক্ষেত্রে সিএবি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সিএবি-এর আগামী ১১ জুন বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য বোর্ড সভায় উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে নবনির্বাচিত প্রতিনিধি আব্দুস শহীদকে।

মূলধারার রাজনীতিক আব্দুস শহীদ দারিদ্র্য বিমোচন সংক্রান্ত বিষয়গুলোতে একসাথে কাজ করতে তাকে নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড (সিএবি) রিজিয়ন #১ (ব্রঙ্কস এনডিএ ১, ২ এবং ৯)-এর প্রতিনিধি নির্বাচিত করায় বোর্ডের সকল মেম্বারকে ধন্যবাদ জানিয়েছেন।

Mahfuzur Rahman

Publisher & Editor