নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক সভাপতি আব্দুল বাছিত (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বর মাইজভাগের কৃতি সন্তান আব্দুল বাছিত দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ২৮ মে বৃহস্পতিবার সকালে ব্রঙ্কসে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে ২ সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি জালালাবাদ এসোসিয়েশনের দ্বিতীয় কমিটির নির্বাচিত সভাপতি ছিলেন। তার ১ম নামাজে জানাজা গত বৃহস্পতিবার পার্কচেস্টার জামে মসজিদে অনুষ্ঠিত হয়। শুক্রবার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এস্টোরিয়ার আল আমিন মসজিদে বাদ জোহর। দ্বিতীয় জানাজা শেষে নিউজার্সির টটোয়ায় মুসলিম কবরস্থানে আব্দুল বাছিতের মর দেহ দাফন করা হয়। তার মৃত্যুতে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সহ বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।
Publisher & Editor