রুপালি পর্দার তারকাদের অন্দরমহলের গল্প আর অজানা রসায়ন নিয়ে শুরু হচ্ছে বিশেষ সেলিব্রেটি পডকাস্ট শো ‘নায়কের নায়িকা’। পুরো অনুষ্ঠানটির উপস্থাপকের ভূমিকায় থাকছেন জনপ্রিয় চিত্রনায়ক নিরব হোসাইন।
জানা গেছে, এটি কোনো সাধারণ চ্যাট শো নয়, বরং সাত দিনের একটি জমকালো পডকাস্ট সিরিজ। যেখানে নিরবের অতিথি হয়ে আসবেন একঝাঁক জনপ্রিয় নায়িকা। যার মধ্যে থাকবেন পূর্ণিমা, অপু বিশ্বাস, পরীমনি, ববি হক, প্রার্থনা ফারদিন দীঘি, তমা মির্জা এবং কেয়া পায়েল।
নিরব হোসাইন বলেন, ‘এটা ফরমাল শোয়ের মতো নয়, এখানে যারাই আমার অতিথি হয়ে এসেছেন তাদের সঙ্গে গল্প-আড্ডায় নানা অজানা কথা জানব।
তাদের ক্যারিয়ার, ব্যক্তিজীবন এবং সহ-শিল্পীদের সঙ্গে কাজের পর্দার পেছনের নানা অভিজ্ঞতা উঠে আসবে।’
উল্লেখ্য, ঈদের দিন (২৮ মে) থেকে আগামী ৩ জুন পর্যন্ত সন্ধ্যা সাড়ে ৭টায় জিটিভিতে একটি করে পর্ব প্রচারিত হবে।
Publisher & Editor