সোমবার, ১১ মে ২০২৬

শান্ত-মুমিনুল জুটিতে লাঞ্চ বিরতির আগে বাংলাদেশের স্বস্তি

প্রকাশিত: ০২:৪৫, ১১ মে ২০২৬ |

মিরপুর টেস্টের চতুর্থ দিনের শুরুতেই দুই ওপেনার সাজঘরে ফিরলে খানিকটা চাপেই পড়েছিল বাংলাদেশ। তবে তৃতীয় উইকেট জুটিতে স্বস্তি দিয়েছে দলনেতা নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের জুটি। লাঞ্চ বিরতির আগে আর কোনো উইকেট হারায়নি টাইগাররা। প্রথম সেশনে বাংলাদেশ তুলেছে ২ উইকেটে ৮৬ রান।

বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ২ উইকেটে ৯৩ রান। ফলে স্বাগতিকদের লিড দাঁড়িয়েছে ১২০ রানে।

চতুর্থ দিনের শুরুতে ব্যাট করতে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। দিনের দ্বিতীয় বলে চার হাঁকালেও দেখে-শুনেই খেলছিলেন দুই ওপেনার। কিন্তু আব্বাস আফ্রিদির কাছে পরাস্থ হন জয়। ব্যক্তিগত ৪ রানে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। রিভিউ নিয়েও হয়নি কোনো ফায়দা।

আর ইনিংসের ১১তম ওভারে সাজঘরের পথ ধরেন আরেক ওপেনার সাদমান ইসলাম। এবার ঘাতক হাসান আলি। তার করা বলে ব্যক্তিগত ১০ রানে স্লিপে ক্যাচ তুলে নেন বাংলাদেশি এই ওপেনার। ফলে ২৩ রানে ই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ।

চাপে পড়া দলের হাল ধরেছেন দলনেতা নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। এই দুই ব্যাটার মিলে গড়েছেন অপ্রতিরোধ্য ৭০ রানের জুটি। ৮২ বলে ৩৭ রানে মুমিনুল ও ৫৭ বলে ৩৪ রানে শান্ত অপরাজিত রয়েছেন।

আর পাকিস্তানের হয়ে একটি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ আব্বাস ও হাসান আলি।

এদিকে ম্যাচের প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪১৩ রানের জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা পেলেও শেষ পর্যন্ত বাংলাদেশের চেয়ে পেছনেই থাকে পাকিস্তান। টাইগার স্পিনার মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে ৩৮৬ রান করে থেমে যায় তাদের ইনিংস। দ্বিতীয় দিনের শেষ বিকেলে ব্যাট করতে নেমে ১.৫ ওভারে বিনা উইকেটে ৭ রান করে বাংলাদেশ।

Mahfuzur Rahman

Publisher & Editor