মঙ্গলবার, ০৫ মে ২০২৬

আমিরাতের তেল বন্দরে হামলা ‘দুর্ভাগ্যজনক’ : আরব লীগ নেতা

প্রকাশিত: ০৭:২৯, ০৫ মে ২০২৬ |

সংযুক্ত আরব আমিরাতের একটি তেল বন্দরে ইরানের হামলার খবর ‘অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা’ বলে উল্লেখ করেছেন আরব লীগের সহকারী মহাসচিব হোসাম জাকি।

হোসাম জাকি আগে মিসরীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বেও ছিলেন। 

বিবিসি রেডিও ফোরের টুডে প্রোগ্রামে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের এমন পদক্ষেপ বর্তমান ভঙ্গুর যুদ্ধবিরতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। তার মতে, এই পরিস্থিতি যেকোনো সময় আবার উত্তেজনা বাড়িয়ে দিতে পারে।

তিনি আরো জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় শেহবাজ শরিফের নেতৃত্বে পাকিস্তান মধ্যস্থতা করছে। আরব রাষ্ট্রগুলোর জোট সরাসরি এই আলোচনায় অংশ না নিলেও তারা এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এই পরিস্থিতিতে এমন সমাধান প্রয়োজন, যা হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সব জাহাজের নিরাপত্তা নিশ্চিত করবে এবং একই সঙ্গে আন্তর্জাতিক নৌপথকে স্থিতিশীল রাখবে—আরব লীগের পক্ষ থেকে এমন মন্তব্যই করেন হোসাম জাকি।

Mahfuzur Rahman

Publisher & Editor