বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

এবার জায়েদ খানের অতিথি শুভ্রদেব

প্রকাশিত: ০৭:১৪, ০৮ এপ্রিল ২০২৬ |

অভিনয়ের পর উপস্থাপক হিসেবে নতুন পরিচয়ে দর্শকদের সামনে হাজির হওয়া জায়েদ খানের উপস্থাপনায় ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ অনুষ্ঠানে ইতিমধ্যে দেশের অনেক জনপ্রিয় তারকা অংশ নিয়েছেন।

এবার এই অনুষ্ঠানের অতিথি হিসেবে হাজির হয়েছেন নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী শুভ্রদেব।

প্রিয় শিল্পীকে নিজের অনুষ্ঠানে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জায়েদ খান। তিনি বলেন, ‘নব্বই দশকে এই মানুষটার গান শুনে তার মতো গান গাওয়ার চেষ্টা করেননি এমন মানুষ খুব কম ছিল।

তার গানগুলো ছিল তুমুল জনপ্রিয়। বলিউড অভিনেতা আমির খানের সঙ্গে তার পেপসির বিজ্ঞাপনটিও ব্যাপক সাড়া ফেলেছিল। এমনকি কিংবদন্তি পপতারকা মাইকেল জ্যাকসনের সঙ্গে সরাসরি দেখা করা একমাত্র বাংলাদেশি সংগীতশিল্পী তিনি। তার ক্যারিয়ার সত্যিই সমৃদ্ধ ও অনন্য।

জানা গেছে, ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ অনুষ্ঠানে এসে শুভ্রদেব তার সংগীতজীবনের নানা অভিজ্ঞতা ও স্মৃতিচারণা করেছেন। পাশাপাশি গেয়েছেন অনেক জনপ্রিয় গান। নতুন এই পর্বটি আগামী শুক্রবার (১০ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৮ টায় প্রচারিত হবে ঠিকানা-তে।

Mahfuzur Rahman

Publisher & Editor