মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

হাঁসের মাংসের খিচুড়ির রেসিপি

প্রকাশিত: ০৪:০১, ০৭ এপ্রিল ২০২৬ |

উপকরণ
হাঁসের মাংস ১ কেজি (কেটে নেওয়া)

লবণ স্বাদমতো

হলুদ ১ চা-চামচ

চাল ২ কাপ

মুগ ডাল ১ কাপ

তেল প্রয়োজনমতো

শুকনা মরিচ ৪-৫টি

দারুচিনি ২ টুকরা

এলাচ ৪টি

লবঙ্গ ৪টি

তেজপাতা ৩টি

পেঁয়াজকুচি ৩-৪টি

আদাবাটা ১ টেবিল চামচ

রসুনবাটা ১ টেবিল চামচ

জিরাগুঁড়া ১ চা-চামচ

ধনে গুঁড়া ১ চা-চামচ

মরিচ গুঁড়া ১ থেকে দেড় চা-চামচ

গরম মসলা গুঁড়া আধা চা-চামচ

পানি ৭ কাপ

কাঁচা মরিচ ৬-৮টি

প্রণালি
হাঁসের মাংসে লবণ ও হলুদ মেখে ১৫ মিনিট রাখুন। চাল ও ডাল ধুয়ে নিন।

হাঁড়িতে তেল গরম করে গোটা মসলা ও শুকনা মরিচ দিন।

পেঁয়াজ লালচে করে ভেজে নিন।

আদা-রসুন ও গুঁড়া মসলা কষান।

হাঁসের মাংস দিয়ে ১০-১২ মিনিট কষিয়ে চাল ও ডাল দিন।

পানি বা ঝোল দিয়ে ঢেকে মাঝারি আঁচে ৪৫-৬০ মিনিট রান্না করুন।

হাঁস নরম ও খিচুড়ি মাখা হলে কাঁচা মরিচ দিয়ে তারপর নামান।

Mahfuzur Rahman

Publisher & Editor