বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

কূটনীতি এখনও ট্রাম্পের প্রথম পছন্দ: লেভিট

প্রকাশিত: ০২:৩৩, ৩১ মার্চ ২০২৬ | ১৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা ভালোভাবে এগিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

ক্যারোলিন লেভিট বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা অব্যাহত রয়েছে এবং ভালোভাবে এগুচ্ছে। যদিও ইরানের নেতাদের প্রকাশ্য বিবৃতি আর তারা যুক্তরাষ্ট্রকে গোপনে যা বলছেন তা থেকে আলাদা।

ট্রাম্প ইরানে স্থলসেনা মোতায়েনের সম্ভাবনাকে বাতিল করেননি উল্লেখ করে লেভিট বলেন, কূটনীতি এখনও ট্রাম্পের প্রথম পছন্দ।

ক্যরোলিন লেভিট বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ১১ হাজারের বেশি ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। পাশাপাশি নৌবাহিনীকেও ধ্বংস করেছে। ধ্বংস করা হয়েছে ১৫০টিরও বেশি জাহাজ।

লেভিট সতর্ক করে দিয়ে বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করার এই ‘সুযোগ’ প্রত্যাখ্যান করে, তাহলে সামরিক বাহিনী ট্রাম্পকে ইরানকে ‘চরম মূল্য’ দিতে হবে। সূত্র: বিবিসি

Mahfuzur Rahman

Publisher & Editor