ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করা চারজন গুপ্তচরকে গ্রেপ্তার এবং রাজতন্ত্রপন্থী বিরোধী গোষ্ঠীর একাধিক নেটওয়ার্ক ভেঙে দেওয়ার দাবি করেছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। খবর আল জাজিরার
দেশটির তাসনিম বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়, দেশব্যাপী নিরাপত্তা অভিযানে কয়েক ডজন রয়্যালিস্ট সেল বা রাজতন্ত্রপন্থী গোষ্ঠী শনাক্ত করে ভেঙে দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় জানায়, রাতভর অভিযানে ২৬টি প্রদেশ থেকে মোট ১১১ জনকে চিহ্নিত করে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়। এছাড়া হামেদান ও পশ্চিম আজারবাইজান প্রদেশ থেকে যুক্তরাষ্ট্র ও তাদের সহযোগী সংস্থার হয়ে কাজ করা চারজন গুপ্তচরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, এই বিশ্বাসঘাতক গুপ্তচররা শত্রুপক্ষকে নিরাপত্তা বাহিনীর সদর দপ্তর, সরঞ্জাম এবং মোতায়েন সংক্রান্ত তথ্য সরবরাহ করছিল।
Publisher & Editor