শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

ইরানের স্কুলে হামলার ঘটনায় শোক চীনের, ২ লাখ ডলার অনুদান ঘোষণা

প্রকাশিত: ০৮:৫৬, ১৩ মার্চ ২০২৬ |

ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে সাম্প্রতিক হামলায় শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় শুক্রবার গভীর শোক ও তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে চীন। 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন জানান, চীনের রেড ক্রস সোসাইটি জরুরি মানবিক সহায়তা হিসেবে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটিকে দুই লাখ মার্কিন ডলার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

গুও বলেন, ‘চীন বেসামরিক মানুষ ও সামরিক নয় এমন লক্ষ্যবস্তুর ওপর সব ধরনের নির্বিচার হামলার নিন্দা জানায়। স্কুলকে লক্ষ্যবস্তু করা এবং শিশুদের ক্ষতিগ্রস্ত করা আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন এবং মানবিক নৈতিকতা ও বিবেকের মৌলিক সীমা অতিক্রম করে।

তিনি আরো বলেন, ‘মানবিকতার চেতনায় ইরানি জনগণকে এই সংকট কাটিয়ে উঠতে সহায়তা করার জন্য চীন প্রয়োজনীয় সমর্থন দিতে সব সময় প্রস্তুত রয়েছে।’
সূত্র : সিনহুয়া

Mahfuzur Rahman

Publisher & Editor