শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত

প্রকাশিত: ০৮:৪৭, ১৩ মার্চ ২০২৬ |

ইউএস সেন্টকম ঘোষণা করেছে যে, ইরাকের পশ্চিমাঞ্চলে তাদের একটি জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা ছয়জন ক্রুর মধ্যে চারজন নিহত হয়েছেন। একইসঙ্গে দুইজন নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে আল-জাজিরার এক প্রতিবেদেন এ তথ্য উল্লেখ করা হয়।

এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছিল, ইরাকে যুক্তরাষ্ট্রের একটি কেসি-১৩৫ জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় দুইটি বিমান জড়িত ছিল, যার মধ্যে একটি নিরাপদে অবতরণ করেছে।

ঘটনাটি 'শত্রুপক্ষের হামলা' বা 'ভুল করে চালানো গুলির' কারণে ঘটেনি বলে জানিয়েছিল যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড।

Mahfuzur Rahman

Publisher & Editor