জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জামায়াত আমির ডা. শফিকুর রহমানের পররাষ্ট্রবিষয়ক বিশেষ উপদেষ্টা হয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম (আরমান)।
সোমবার (২ মার্চ) রাতে ব্যারিস্টার আরমানের মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। আজ মঙ্গলবার দায়িত্ব গ্রহণের প্রথম দিন জামায়াত আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন মীর আহমদ বিন কাসেম।
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সরকারের সময়ে ২০১৬ সালের ৯ আগস্ট নিজ বাসা থেকে তাকে তুলে নিয়ে যায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।
প্রায় ৮ বছর গুম থাকার পর ২০২৪ সালের ৬ আগস্ট গণ-অভ্যুত্থানের পরদিন ফিরে আসেন তিনি।
এরপর গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ঢাকা-১৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
Publisher & Editor