রবিবার, ০১ মার্চ ২০২৬

মায়ের ভাষা ভালোবাসা

প্রকাশিত: ০৫:৪৪, ০১ মার্চ ২০২৬ |

মায়ের ভাষা

মনের আশা

যায়রে খুলে বলা,

ঢেউয়ের তুলি

কর্ণফুলী

হালদা কি চঞ্চলা!
 

মায়ের ভাষা

মধুর খাসা

প্রাণখোলা মনখোলা,

টুকটুকে লাল

কৃষ্ণচূড়া

যায়রে দিয়ে দোলা।
 

মায়ের ভাষা

অরূপ ঠাসা

মনপ্রাণ হয় চাঙা,

অগোছালো

ঢাকার কালো

পিচঢালা পথ রাঙা।

 
জব্বারেরই

বরকতেরই

মন গহিনের চাওয়া,

মায়ের ভাষা

ভালোবাসা

রক্তঋণে পাওয়া।

Mahfuzur Rahman

Publisher & Editor