শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

পেন্টাগনের চাপেও মাথা নোয়াবে না মার্কিন এআই সংস্থা

প্রকাশিত: ০২:৫৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ |

অনিয়ন্ত্রিত ব্যবহারের জন্য পেন্টাগনের চাপের কাছে মাথা নোয়াবে না বলে জানিয়েছে মার্কিন এআই সংস্থা অ্যানথ্রোপিক। এর আগে এই সংস্থার প্রযুক্তিকে সামরিক কাজে অনিয়ন্ত্রিতভাবে ব্যবহার করতে চাপ দিচ্ছিলো পেন্টাগন। 

ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, নাগরিকদের ওপর নজরদারি অথবা সম্পূর্ণ স্বয়ংক্রিয় অস্ত্র বানাতে ব্যবহার হতে পারে এই ভয়ে পেন্টাগনকে 'অনিয়ন্ত্রিত' ব্যবহারের অনুমতি দেয়নি সংস্থাটি  

অ্যানথ্রোপিকের অন্যতম কর্ণধার এবং সিইও দারিও আমোদেই বলেন, এই প্রযুক্তিকে ব্যবহার করে এই দেশের নাগরিকের ওপর নজরদারি করা অগণতান্ত্রিক।

একই সঙ্গে তিনি বলেন, মানুষের নিয়ন্ত্রণ ছাড়া অস্ত্র ব্যবহারে এআই নির্ভরযোগ্য নয়। তিনি বলেন, আমরা জেনেশুনে আমাদের প্রযুক্তি এমন কাজে ব্যবহার করতে দিতে পারি না যাতে মার্কিন সেনা এবং সাধারণ মানুষের ক্ষতি হতে পারে। 

সামরিক কাজে ব্যবহারের জন্য ২০২৫-এ অ্যানথ্রোপিক, ওপেনএআই, গুগল এবং ইলন মাস্কের গ্রক চ্যাটবক্স-এর সঙ্গে পেন্টাগন ২০০ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করে।  

Mahfuzur Rahman

Publisher & Editor