বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

অভিনেত্রীর ছেলেকে প্রকাশ্যেই মারধর, ভিডিও ভাইরাল

প্রকাশিত: ০৯:০৪, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ |

রাজধানীর সড়কে হামলা ও মারধরের শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মনিরা আক্তার মিঠুর বড় ছেলে মুশফিক ইসলাম উপন্যাস। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন মিঠু।

একটি গাড়ির ছবি শেয়ার মনিরা মিঠু লিখেছেন, কিছুক্ষণ আগে এই গাড়িটি আমার গাড়ির পেছনে ভয়ংকর গতিতে ধাক্কা মেরে আমার গাড়ি ধ্বংস করে। আমার বড় ছেলে উপন্যাস ওই গাড়িটিকে আটকাতে গেলে তাকে বেধড়ক পিটিয়ে আহত করে পালিয়েছে দুজন।

গাড়ির নাম্বার, (ঢাকা মেট্রো ঘ ১৬-0905)  আমার ছেলেকে রাস্তায় ফেলে পেটানোর দৃশ্য ধারণ করা হয়েছে।
ঘটনা বিষয়ে বিস্তারিত গণমাধ্যমে মনিরা মিঠু বলেন, ‘আমার বড় ছেলে হামলার শিকার হয়ে চোখে প্রচণ্ড আঘাত পেয়েছে। রাজধানী উত্তরার তুরাগ থানায় মামলার জন্য যাচ্ছি।’

Mahfuzur Rahman

Publisher & Editor