বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

সেঞ্চুরিয়ান ফারহানের খেলার ধরন নিয়ে ইরফান পাঠানের খোঁচা

প্রকাশিত: ০৬:৫১, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ |

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার বিপক্ষে এক দুর্দান্ত শতক হাঁকিয়েছেন পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান। মাত্র ৫৮ বলে ১১টি চার ও ৪টি ছক্কায় অপ্রতিরোধ্য ১০০ রানের ইনিংস খেলেন তিনি। কিন্তু সেঞ্চুরির পরও তার ব্যাটিং পদ্ধতি নিয়ে কটাক্ষ করলেন ভারতের সাবেক বোলিং অলরাউন্ডার ইরফান পাঠান।

বাঁচা–মরার ম্যাচে টস জিতে আগে ব্যাট করে পাকিস্তান তোলে ৩ উইকেটে ১৯৯ রান। শেষ ওভারে ফারহান ছিলেন ৯৯ রানে। জেরার্ড এরাসমাসের বলে লং-অনে সিঙ্গেল নিয়ে শতক পূর্ণ করেন তিনি। কিন্তু শেষ বলে আক্রমণাত্মক ক্রিকেট না খেলে ডট দেন তিনি। তাতেই বিস্ময় প্রকাশ করেন পাঠান।

সম্প্রতি এক টিভি সাক্ষাৎকারে তিনি বলেন, “সে অবশ্যই শতক করেছে, কিন্তু সিঙ্গেল নিয়ে! অবিশ্বাস্য! শেষ ওভারে ডিফেন্সিভ শট খেললেন, তারপর শেষ বল ছেড়ে দিলেন। কামাল হ্যায়!”

যদিও একই ওভারে শাদাব খান দুটি ছক্কা হাঁকিয়ে দলীয় স্কোরে কিছু রান যোগ করেন শাদাব। সেটির প্রশংসাও করেন পাঠান। তার মতে, অফস্পিনারকে আক্রমণ করাই ছিল সঠিক কৌশল।

শেষ পর্যন্ত ১০২ রানের বড় জয় পেয়ে সুপার এইটে জায়গা নিশ্চিত করে পাকিস্তান। গ্রুপ ‘এ’ থেকে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে তারা ওঠে পরের পর্বে। এদিকে বিশ্বকাপ থেকে বিদায় নেয় নামিবিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র।

Mahfuzur Rahman

Publisher & Editor