রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

চিকেন ফ্লাওয়ার ডাম্পলিংয়ের রেসিপি

প্রকাশিত: ০৬:৩৭, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ |

উপকরণ
মুরগির কিমা ২ কাপ

আদাবাটা ১ চা-চামচ

রসুনবাটা আধা চা-চামচ

গোলমরিচগুঁড়া আধা চা-চামচ

সয়া সস ১ টেবিল চামচ

কাঁচা মরিচকুচি ১ চা-চামচ

পুদিনাপাতা মিহিকুচি ১ চা-চামচ

বাসমতী চাল ১ কাপ

লবণ সামান্য

প্রণালি
বাসমতী চাল পরিষ্কার করে ধুয়ে সামান্য লবণ–পানিতে আধা ঘণ্টা ভিজিয়ে রাখুন। পরে চালের পানি ঝরিয়ে নিন।

কিমার সঙ্গে আদাবাটা, রসুনবাটা, সয়া সস, গোলমরিচ গুঁড়া ও পুদিনা ভালোভাবে মেশান। গোল গোল করে বল তৈরি করুন।

এবার চালে মাংসের বলগুলো গড়িয়ে নিন।

১০ থেকে ১৫ মিনিট ভাপে দিন।

সেদ্ধ হলে নামিয়ে গরম-গরম পরিবেশন করুন।

Mahfuzur Rahman

Publisher & Editor