বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ক্রিকেট সংগঠক কাজী মহিউদ্দিনের মৃত্যুতে বিসিবির শোক

প্রকাশিত: ০৫:৩৭, ২৪ নভেম্বর ২০২৬ | ২২

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও প্রবীণ ক্রীড়া সংগঠক কাজী মহিউদ্দিন বুলবুল মারা গেছেন। সোমবার (২৩ নভেম্বর) ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার মৃত্যুর খবর জানায় বিসিবি।
বাংলাদেশের ক্রিকেটের সাংগঠনিক উন্নয়নে দীর্ঘদিন যুক্ত ছিলেন কাজী মহিউদ্দিন বুলবুল।

বিসিবির নির্বাহী কমিটির সদস্য হিসেবে ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি। ক্রিকেটের উন্নয়নে কাজ করা এই সংগঠক বোর্ডের দায়িত্ব ছাড়ার পরও খেলার সঙ্গে যুক্ত ছিলেন।

সাবেক এই ক্রীড়া সংগঠকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিসিবি। শোকবার্তায় তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

Mahfuzur Rahman

Publisher & Editor