শনিবার, ২১ নভেম্বর ২০২৬

মিনতি

প্রকাশিত: ১০:৫২, ২১ নভেম্বর ২০২৬ | ৬

ওরে বিল্লি, বিল্লি

কোন কারণে চুপটি করে

বেজার মুখে একলা ঘরে

বসে আছিস! বল তো কী চাই?

ছানার পায়েস, মণ্ডা-মিঠাই,

তিলের খাজা, তিল্লি?

নাকি দেব তবক দেওয়া

সাঁচি পানের খিল্লি?

 
ওরে বিল্লি, বিল্লি

চল না এবার যাবি উড়ে,

আমার সঙ্গে বোয়িং চড়ে

প্যারিস কিংবা দিল্লি।
 

দিইনি বলে মাছের কাঁটা,

বিল্লি, ওরে বিল্লি

তাই কি করিস আজকে হঠাৎ

বেজায় চিল্লাচিল্লি?

 
এই নে মাছের আস্ত মুড়ো

দুধ মাখানো মোয়া গুড়ও।

দেব আরো চাস যা খেতে

থাক তবু তুই হর্ষে মেতে।
 

ভুলে সকল রাগ-অভিমান

যা গেয়ে যা সুখেরই গান।

লেপ-তোশকের নরম ওমে

দিন কাটা বেশ আয়েশ ঘুমে।

Mahfuzur Rahman

Publisher & Editor