ভাদ্র এলেই শরৎ শুরু
মন হয়ে যায় উড়ু উড়ু।
শুভ্রসাদা কাশের ফুল
করে শুধুু প্রাণ আকুল।
ঐ আকাশে সাদা মেঘ
তৈয়ার করে ভাবাবেগ।
শান্ত থাকে নদীর জল
উদ্দীপনায় প্রাণোচ্ছল।
ঝিরিঝিরি বাতাস বয়
মায়ের কথা স্মরণ হয়।
শরৎকালে উঠলে চাঁদ
ভেঙে পড়ে খুশির বাঁধ।
জোছনাভেজা রাত্তিরে
লাগে না আর বাত্তি রে।
মাঝ উঠোনে দাদু বসে
গল্প শোনায় মধুর রসে।
আমরা দাদুর চতুর্দিকে
বসে থেকেই গল্প শিখে
হই যে বড় ধীরে ধীরে
শুভ্রশরৎ চাই যে ফিরে।
Publisher & Editor