সোমবার, ০২ নভেম্বর ২০২৬

দক্ষিণ আফ্রিকায় নির্বাচনে কাউন্সিলর প্রার্থী বাংলাদেশি নাসির

প্রকাশিত: ০৬:২৭, ০২ নভেম্বর ২০২৬ | ১৫

দক্ষিণ আফ্রিকার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জোহানেসবার্গের ৫৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশি বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান নাগরিক নাসির উদ্দিন। দেশটির ইসলামভিত্তিক রাজনৈতিক দল আল-জামাহ থেকে মনোনয়ন পেয়েছেন তিনি।

ফোর্ডসবার্গ, মেফেয়ার, পিটাস ও ক্রসবি এলাকা নিয়ে গঠিত ৫৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন নাসির উদ্দিন। ইতোমধ্যে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করে ভোটারদের কাছে নিজের প্রার্থিতার পক্ষে সমর্থন চেয়েছেন তিনি।

রোববার (১ নভেম্বর) অসংখ্য গাড়ির বহর নিয়ে নির্বাচনি গণসংযোগ ও প্রচারণায় অংশ নেন নাসির উদ্দিনের সমর্থকরা। এতে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যরাও অংশ নেন। তারা বিভিন্ন এলাকায় গাড়িবহর নিয়ে প্রচারণা চালান এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।

Mahfuzur Rahman

Publisher & Editor