বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

লন্ডনে শফিকুল ইসলামের সম্মানে দিরাইবাসীর প্রীতিভোজ

প্রকাশিত: ০৭:১৫, ২৯ অক্টোবর ২০২৬ | ৬

ব্রিটিশি বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিবিসিসিআই) লন্ডন রিজিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শফিকুল ইসলামের সম্মানে প্রীতিভোজ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

যুক্তরাজ্যস্থ দিরাইবাসীর উদ্যোগে সোমবার (২৬ অক্টোবর) লন্ডনের একটি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের সভাপতি মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সংগঠনের সিনিয়র সহসভাপতি সিজিল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত করেন আলী আহমেদ। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি সহিদুল ইসলাম নজরুল।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিবিসিসিআই ইউকের সভাপতি মুহিব চৌধুরী, ইম্পেরিয়াল কলেজের ক্লিনিক্যাল লেকচারার ড. মঞ্জুর শওকত, দিরাই পৌরসভার সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল, ব্যারিস্টার ফখরুল আলম চৌধুরী শামীম, দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের সাবেক সভাপতি নাজমুল হোসেন চৌধুরী ও মিল্লিক মিয়া চৌধুরী, অধ্যাপক ওমর ফারুক, খালেদ রেজা খান, আমির উদ্দিন, কাউন্সিলর বদরুল চৌধুরী, অ্যাডভোকেট আবুল হাসনাত ও সরদার আমির খসরুসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।

Mahfuzur Rahman

Publisher & Editor