এন্ডিকট, নিউইয়র্ক: নিউইয়র্ক স্টেট সিনেটর লিয়া ওয়েব (Lea Webb) তাঁর পুনর্নির্বাচন প্রচারণার অংশ হিসেবে বৃহত্তর বিংহ্যামটনের বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন। গত ২৫ অক্টোবর বিবার সন্ধ্যায় এন্ডিকটের ওয়াশিংটন অ্যাভিনিউতে অবস্থিত এন্টার গ্রুপের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিনেটর লিয়া ওয়েব বৃহত্তর বিংহ্যামটন অঞ্চলের ক্রমবর্ধমান বাংলাদেশি কমিউনিটির পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন, তাঁর দপ্তর কমিউনিটির বিভিন্ন সমস্যা ও প্রয়োজন মোকাবিলায় সহযোগিতা করতে আগ্রহী। বিশেষ করে নারী উদ্যোক্তাদের এগিয়ে নেওয়া এবং ক্ষুদ্র ব্যবসার উন্নয়নে সহায়তা দেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
বৃহত্তর বিংহ্যামটন অঞ্চলে বাংলাদেশি কমিউনিটির ক্রমবর্ধমান উপস্থিতি এবং স্থানীয় অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে তাদের অংশগ্রহণের প্রেক্ষাপটে এ মতবিনিময় সভাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কমিউনিটির সদস্যদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তাঁদের প্রত্যাশা ও সমস্যাগুলো জানার সুযোগ তৈরি হয় এ সভায়।
মতবিনিময় সভা পরিচালনা করেন মোহাম্মদ ইসলাম মনু। এতে উপস্থিত ছিলেন বর্ণমালা নিউজ ডটকম সম্পাদক মাহফুজুর রহমান, গ্রেটার বিংহ্যামটন বাংলাদেশ সোসাইটির সভাপতি আহমেদ রেজা খান পিপলু, সাধারণ সম্পাদক নিজাম চৌধুরি তুষার, জাকির হোসেনসহ বৃহত্তর বিংহ্যামটন এলাকার বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরা।
সভায় বাংলাদেশি কমিউনিটির উন্নয়ন, নারী উদ্যোক্তাদের জন্য সুযোগ সৃষ্টি এবং ক্ষুদ্র ব্যবসার বিকাশে সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়। সিনেটর লিয়া ওয়েবের এ উদ্যোগকে কমিউনিটির সঙ্গে জনপ্রতিনিধির যোগাযোগ জোরদার করার একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
নিউইয়র্ক স্টেট সিনেটের ৫২তম ডিস্ট্রিক্টের প্রতিনিধি লিয়া ওয়েব আসন্ন নির্বাচনে পুনর্নির্বাচিত হওয়ার লক্ষ্যে প্রচারণা চালাচ্ছেন। বাংলাদেশি কমিউনিটির সঙ্গে এ মতবিনিময় তাঁর নির্বাচনী এলাকার বিভিন্ন জনগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ বৃদ্ধির অংশ।
বর্ণমালা নিউজ | বৃহত্তর বিংহ্যামটন, নিউইয়র্ক
Publisher & Editor