বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

বেলাশেষে অবসানে

প্রকাশিত: ০৬:৫২, ২৮ অক্টোবর ২০২৬ | ১০

সময়েরই ডাকটিকিটে

শরৎকালের বার্তা আসে,

বাতায়নে শীতল হাওয়া

শুভ্রকাশের ছোঁয়া হাসে।

 
শিউলি ফুলের মালা হাতে

ষোড়শীরই নবীনবরণ,

বকুল-ছাতিম-গগনশিরিষ

আলতো পায়ে ফেলে চরণ।


ব্রহ্মপুত্রের কূল ঘেঁষে নাও

চলছে মাঝি অপরপারে,

নীলিমাতে ছড়ায় আভা

যাবতীয় শূন্যতারে।

পাগলাঘড়ির আবর্তনে

কাটছে সময় ঋতুর বানে,

পেঁজাতুলোর মেঘমালাদের

বেলাশেষে অবসানে।

Mahfuzur Rahman

Publisher & Editor