মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

গাজরের হালুয়ার রেসিপি

প্রকাশিত: ০৬:৫৬, ২৭ অক্টোবর ২০২৬ | ৬

উপকরণ
গ্রেট করা গাজর: ৪ কাপ

চিনি: আধা কাপ

ঘন দুধ: ২ কাপ

ঘি: ৩ টেবিল চামচ

এলাচিগুঁড়া: ১ চা–চামচ

কিশমিশ, কাজু, পেস্তাকুচি: সাজানোর জন্য

প্রণালি
প্যানে গ্রেট করা গাজর ও দুধ একসঙ্গে দিয়ে চুলায় বসান।

সেদ্ধ হয়ে এলে চিনি দিন।

চিনির পানি শুকিয়ে গেলে তাতে ঘি ও এলাচিগুঁড়া দিয়ে নাড়তে থাকুন।

প্যানের গা ছেড়ে এলে কিশমিশ, বাদাম দিয়ে নেড়েচেড়ে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

Mahfuzur Rahman

Publisher & Editor