মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

৬৯ বছরের ইতিহাসে যা হয়নি, সে রেকর্ড এখন এমবাপ্পের

প্রকাশিত: ০৬:৪৫, ২৭ অক্টোবর ২০২৬ | ৮

ব্যালন ডি’অরের মঞ্চটা এবার হতাশাই উপহার দিয়েছে কিলিয়ান এমবাপ্পেকে। একের পর এক গোল্ডেন বুট জিতে দারুণ ফেভারিট ছিলেন গ্রহের সেরা ফুটবলার বনে যাওয়ার। তবে শেষমেশ তাকে দ্বিতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।

এই হতাশার রাতেও তিনি একটা রেকর্ড গড়ে ফেলেছেন। এমন এক রেকর্ড যা ৬৯ বছরের ইতিহাসে কখনোই দেখেনি ব্যালন ডি’অর।

এমবাপ্পে টানা নবমবারের মতো ফুটবলের মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত পুরস্কারের সেরা দশে জায়গা করে নিয়েছেন। তারই ফলে অনন্য রেকর্ড গড়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা। তার এই কীর্তি অনন্য। কারণ প্রথম ফরাসি হিসেবে ব্যালন ডি’অরে এই কীর্তি গড়েছেন তিনি। ফ্রান্সের আর কোনো ফুটবলার এর আগে টানা নয়বার এই কীর্তি গড়তে পারেননি।

২০২৬ সালের ব্যালন ডি’অরের চূড়ান্ত তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করার মধ্য দিয়ে এমবাপ্পের এই অর্জন পূর্ণ হয়েছে। বছরের পর বছর বিশ্ব ফুটবলের শীর্ষ পর্যায়ে নিজের অবস্থান ধরে রাখার স্বীকৃতি হিসেবেই দেখা হচ্ছে এই রেকর্ডকে।

তবে রেকর্ড গড়ে ফেললেও এমবাপ্পে সন্তুষ্ট হবেন বলে মনে হয় না। ব্যালন ডি’অর জেতা এখনও বাকি তার। এবার প্রথমবারের মতো ক্যারিয়ারের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারটি জয়ের সুযোগ ছিল তার সামনে। শেষ পর্যন্ত তিনি থেমে গেছেন দুইয়ে। শিরোপা আর জেতা হয়নি।

পরের ব্যালন ডি’অরে সেরা দশের এই রেকর্ডটাকে ১০ বারে উন্নীত তো করতে চাইবেনই, সঙ্গে সেরার পুরস্কারটাও নিশ্চয়ই বগলদাবা করতে চাইবেন তিনি।

Mahfuzur Rahman

Publisher & Editor