দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় গতকাল শুরু হয়েছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ-২০২৬’।
এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে কাল বিকেলে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ক্রিকেট ইভেন্টের উদ্বোধন করা হয়েছে।
আজ বিকেল সাড়ে ৪টায় বসুন্ধরা কিংস অ্যারেনায় উদ্বোধন করা হবে ফুটবল ইভেন্টের।
বিকেল ৫টায় ফুটবলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও নর্থ সাউথ ইউনিভার্সিটি। রাত ৮টায় দ্বিতীয় ম্যাচে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) প্রতিপক্ষ সোনারগাঁও ইউনিভার্সিটি।
ক্রিকেটের সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।
বিকেল ৫টার পরিবর্তে ৪টায় শুরু হবে ইউনিভার্সিটি অব স্কলার্স-ব্র্যাক ইউনিভার্সিটির ম্যাচ। এক ঘণ্টা এগিয়ে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়। ম্যাচ দুটি হবে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে।
গতকালের ক্রিকেটের ফল
প্রথম ম্যাচে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশকে (এআইইউবি) ৫ উইকেটে হারিয়েছে সোনারগাঁও ইউনিভার্সিটি।
দ্বিতীয় ম্যাচে ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশকে (আইইউবি) ৯৪ রানে হারিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
Publisher & Editor