বাংলাদেশ ফুটবল লিগে ঢাকা মোহামেডানের জয়রথ চলছেই। মুন্সীগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডারার্সকে ৪-০ গোলে হারিয়েছে। লিগে চার ম্যাচে ১২ পয়েন্ট মোহামেডান স্পোর্টিং ক্লাবের।
প্রথম গোলটি পেতে ২৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে মোহামেডানকে। সুলেমান দিয়াবাতের পাস থেকে জালে বল পাঠান শাহরিয়ার ইমন। ৫২ মিনিটে শাহরিয়ার ইমনের পাস পেয়ে ব্যবধান বাড়ান দিয়াবাতে।
চার মিনিট পর দিয়াবাতের আরেকটি গোলে মোহামেডানের হয়ে ব্যবধান ৩-০ করেন মুজাফফরভ। ৮৬ মিনিটে আরিফ হোসেনের গোলে মোহামেডানের ৪-০ গোলের জয় নিশ্চিত হয়।
চার ম্যাচের প্রতিটিতেই জেতা মোহামেডানের পয়েন্ট এখন ১২। পাঁচ ম্যাচ খেলা পুলিশ এফসি ১৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে। আজ মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে পিডব্লুডিকে ১-০ গোলে হারিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে পুলিশ। এক ম্যাচ কম খেলেও তাদের খুব কাছে রয়েছে মোহামেডান।
লিগের আরেক ম্যাচে গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে আরামবাগকে ৪-০ গোলে পরাজিত করেছে সিটি ক্লাব। জোড়া গোল করেন পাকিস্তানি ফরোয়ার্ড শায়েক দোস্ত। এই জয়ে পাঁচ ম্যাচে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে দলটি।
Publisher & Editor