শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

নেতানিয়াহুর গাড়ি লক্ষ্য করে বোতল নিক্ষেপ

প্রকাশিত: ০৬:২২, ২৩ অক্টোবর ২০২৬ | ১৮

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নির্বাচনীয় প্রচারণায় রাত্রিকালীন বিনোদনকেন্দ্রে যান। এসময় তার গাড়ি লক্ষ্য করে কাচের বোতল নিক্ষেপের ঘটনা ঘটেছে। 

জেরুজালেমের জনপ্রিয় রাত্রিকালীন বিনোদনকেন্দ্র মাহানে ইয়েহুদা বাজারে এ ঘটনা ঘটে। খবর টাইমস অব ইসরায়েলর।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, প্রচারণার অংশ হিসেবে মধ্যরাতে বাজারটিতে গিয়েছিলেন নেতানিয়াহু। এ সময় তার গাড়িবহর লক্ষ্য করে একটি কাচের বোতল ছোড়া হয়।

ভিডিওতে আরও দেখা যায়, বোতল নিক্ষেপের পর নিরাপত্তাকর্মী ও পুলিশ সদস্যরা ভিড়ের মধ্যে ছুটে যান। কে বোতলটি ছুড়েছেন, তা শনাক্ত করার চেষ্টা করতে দেখা যায় নিরাপত্তাকর্মীর।

Mahfuzur Rahman

Publisher & Editor