বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

শর্ষের তেলে কাটা মসলায় তেহারির রেসিপি

প্রকাশিত: ০৬:৫৯, ০৭ অক্টোবর ২০২৬ | ১৫

উপকরণ
পোলাওয়ের চাল: ১ কেজি

খামির গোস্ত: দেড় কেজি

আচারের তেল: আধা কাপ

শর্ষের তেল: ৩–৪ কাপ

চিকেন কিউব: ২টি

কেওড়া জল: ২ টেবিল চামচ

গোলাপ জল: ২ টেবিল চামচ

টক দই: আধা কাপ

লবণ: পরিমাণমতো

পেঁয়াজকুচি: ১ কাপ

রসুনকুচি: ২ টেবিল চামচ

আদাকুচি: ২ টেবিল চামচ

কাঁচা মরিচ: আস্ত ১৫টি

কাঠবাদামকুচি: ২ টেবিল চামচ

পেস্তাবাদামকুচি: ২ টেবিল চামচ

তেজপাতা: ৩–৪টি

গরমমসলার গুঁড়া: ৪ চা–চামচ

শাহি জিরা: ১ চা–চামচ

প্রণালি
চাল ধুয়ে ১০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। মাংস ছোট করে কেটে ধুয়ে পানি ঝরাতে হবে।

এবার হাঁড়িতে তেল দিয়ে তেজপাতার ফোড়ন দিয়ে পেঁয়াজ, রসুন ও আদাকুচি দিয়ে একটু নেড়ে মাংস ঢেলে দিতে হবে।

মরিচগুঁড়া, টক দই, এক চা–চামচ গরমমসলার গুঁড়া ও কাঁচা মরিচ দিয়ে নেড়ে ঢেকে দিতে হবে। সেদ্ধর জন্য পরিমাণমতো পানি দিতে হবে।

১ চা–চামচ কেওড়া জল দিতে হবে। মাংস সেদ্ধ হয়ে যখন তেলের ওপর আসবে, তখন মাংসগুলো তুলে নিতে হবে।

হাঁড়িতে যে তেল ও মসলা রয়ে গেল, সেই মসলাতে চালের দেড় গুণ পানি ফুটিয়ে ভেজানো চাল আচারের তেল, কিচেন কিউব, বাদামকুচি, ২ চা–চামচ তেহারির মসলাগুঁড়া ও কেওড়া জল দিয়ে বড় জ্বালে নাড়তে হবে।

নাড়তে নাড়তে যখন বলক আসবে, তখন মাংসগুলো দিয়ে লবণ চেখে ভালোভাবে নেড়ে ঢাকনা দিতে হবে। এই সময়ের আঁচ হবে মাঝারি।

চাল ও পানি যখন সমান হবে, তখন ভালোভাবে ওপর–নিচভাবে নেড়ে চূড়া করে গোলাপ জল ও শাহি জিরা ছড়িয়ে দিয়ে ভেজা কাপড়ে হাঁড়ির মুখ সিল করে ২৫ মিনিট অল্প আঁচে দমে রাখতে হবে।

২৫ মিনিট পর চুলা বন্ধ করে আরও ৫ মিনিট পর চুলা থেকে নামিয়ে পরিবেশন করুন।

তেহারির মসলা
এলাচ: ১০টা

দারুচিনি: ৪ টুকরা

জায়ফল: চার ভাগের এক ভাগ

জয়ত্রী: ৪টি

সাদা গোলমরিচ: ১ চা–চামচ

লবঙ্গ: ১০টি

জিরা: ১ চা–চামচ

ওপরের সব উপকরণ একসঙ্গে চুলার পাশে রেখে দিতে হবে। মুচমুচে হলে গুঁড়া করে তেহারিতে ব্যবহার করতে হবে।

Mahfuzur Rahman

Publisher & Editor