বেনিনের বিপক্ষে আর্জেন্টিনা আগামীকাল বাংলাদেশ সময় ভোরে প্রীতি ম্যাচ খেলবে। তবে এটি আর আট-দশটা প্রীতি ম্যাচ নয়, লিওনেল মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ। দুই দশকেরও বেশি লম্বা ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন। শেষ হচ্ছে তার বর্ণাঢ্য ক্যারিয়ার।
ফুটবল বিশ্ব মেসিকে জমকালো বিদায় সংবর্ধনা দিতে প্রস্তুত। মনুমেন্তাল স্টেডিয়ামে সাজ সাজ রব। অবিশ্বাস্য তার এই ক্যারিয়ারকে সংখ্যায় সংখ্যায় দেখে নেওয়া যাক-
১
মেসির বিশ্বকাপ জয়। ২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালে পেনাল্টি কিকে ফ্রান্সকে হারায় আর্জেন্টিনা।
২
মেসি আর্জেন্টিনাকে মহাদেশীয় শিরোপা জেতাতে সাহায্য করেন। ২০২১ ও ২০২৪ সালে কোপা আমেরিকা জেতে তার দল। বিশ্বকাপেও তিনি সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জেতেন দুটি (২০১৪ ও ২০২২)।
৩
মেসির আর্জেন্টিনা তিনবার বিশ্বকাপ ফাইনালে খেলেছে। ২০১৪ সালে জার্মানি ও ২০২৬ সালে স্পেনের কাছে হেরে গেছে।
৫
একটি ম্যাচে মেসির সর্বোচ্চ গোল পাঁচটি। ২০২২ সালে এস্তোনিয়ার বিপক্ষে এই কীর্তি গড়েন তিনি। আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে তিনি হুয়ান মারভেজ্জি (১৯৪১ বনাম ইকুয়েডর) ও হোসে মানুয়েল মরেনোর (১৯৪২ বনাম ইকুয়েডর) কীর্তি ছোঁন।
৬
মেসি বিশ্বকাপের ছয়টি আসরে খেলেছেন। কখনও দর্শক হিসেবে বিশ্বকাপ দেখতে হয়নি তাকে। ২০০৬ সালে প্রথম বিশ্বকাপ খেলেন এবং গত আসরে ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে যৌথভাবে সবেচেয়ে বেশি বিশ্বকাপ খেলার রেকর্ড গড়েন।
১১
আন্তর্জাতিক ফুটবলে মেসি ১১ বার হ্যাটট্রিক করেছেন। ২০১২ সালে সুইজারল্যান্ডের বিপক্ষে প্রথম এবং সবশেষ আলজেরিয়ার বিপক্ষে গত বিশ্বকাপে তিনবার জাল খুঁজে পান।
১৮
২০০৫ সালে হাঙ্গেরির বিপক্ষে মেসি আর্জেন্টিনার হয়ে প্রথম ম্যাচ খেলতে নামেন ১৮ নম্বর জার্সি পরে।
২১
মেসির বিশ্বকাপ গোল ২১টি। ২০২২ সালে সাতটি ও সবশেষ আসরে আট গোল করে টানা দ্বিতীয়বার আর্জেন্টিনাকে ফাইনালে তোলেন।
২৫
পেনাল্টি স্পট থেকে মেসি গোল করেছেন ২৫টি। বিশ্বকাপে তিনি সবচেয়ে বেশি (৩ ম্যাচ) পেনাল্টি মিসেরও রেকর্ডধারী।
৪৭
২০০৫ সালে অভিষেকের পর মাত্র ৪৭ সেকেন্ড মাঠে ছিলেন মেসি। দ্বিতীয়ার্ধে মাঠে নামার পর পেছন থেকে তার জার্সি টেনে ধরেন ভিলমোস ভ্যানজ্যাক। নিজেকে মুক্ত করতে পেছনে হাত ছুড়ে দিলে হাঙ্গেরিয়ান ফুলব্যাকের গায়ে লাগে। সরাসরি লাল কার্ড দেখেন মেসি।
১২৫
আন্তর্জাতিক ফুটবলে মেসি মোট ১২৫টি গোল করেছেন। কেবল পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো ১৪৬ গোল নিয়ে তাদের ওপরে।
২০৮
বেনিনের বিপক্ষে মেসি ২০৮তম ম্যাচ খেলবেন। মানে তার আন্তর্জাতিক ক্যারিয়ারে মোট ম্যাচের সংখ্যা দাঁড়াচ্ছে ২০৮টি।
২০০৯
হুয়ান রোমান রিকেলমের আন্তর্জাতিক অবসরের পর ২০০৯ সালে মেসি তার আইকনিক ১০ নম্বর জার্সি পান।
২০১৬
মেসি প্রথম আন্তর্জাতিক অবসর নেন ২০১৬ সালে। চিলির বিপক্ষে কোপা আমেরিকার শতবর্ষপূর্তির ফাইনালে পেনাল্টি শুটআউটে হার দেখে আর্জেন্টিনা। টানা তৃতীয়বার বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে হারের পর সরে দাঁড়ানোর আবেগী ঘোষণা দেন তিনি। দুই মাস পর সতীর্থ ও ভক্তদের ডাকে ফের জাতীয় দলে ফেরেন।
৭৭২০
১৮ বছর বয়সে মেসির আন্তর্জাতিক অভিষেক ও ৩৯ বছর বয়সে তার দেশের হয়ে শেষ ম্যাচ খেলবেন মেসি। হিসাব অনুযায়ী, মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার ৭৭২০ দিনের।
Publisher & Editor