বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ৩

প্রকাশিত: ০২:০৩, ০১ অক্টোবর ২০২৬ | ১৩

ঝিনাইদহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি তুহিন রেজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে ঝিনাইদহের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার অপর দুজন হলেন- স্থানীয় ইয়াফাত ফিলিং স্টেশনের মালিক ও আওয়ামী লীগ নেতা ইমদাদুল হক সোহাগ এবং নলডাঙ্গা গ্রামের ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন।

ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল জেলার বিভিন্ন স্থানে এই বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদের ডিবি কার্যালয়ে এবং পরবর্তীতে কালীগঞ্জ থানায় নেওয়া হয়।

গোয়েন্দা পুলিশের পরিদর্শক আরও জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আগে থেকেই নাশকতা ও সন্ত্রাস দমন আইনে কালীগঞ্জ থানায় মামলা ছিল। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Mahfuzur Rahman

Publisher & Editor