বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা জাহরা

প্রকাশিত: ০১:২৮, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ২১

মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ফাতিমা জাহরা এল মানসুরি। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজা ষষ্ঠ মোহাম্মদ তাকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেন।

এর আগে, গত ২৩ সেপ্টেম্বরের সংসদ নির্বাচনে তার দল অথেনটিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি (পিএএম) ৩৯৫ আসনের মধ্যে ৯৭টি আসন পেয়ে সবচেয়ে বড় দল হয়েছে। তবে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১৯৮টি আসন না পাওয়ায় নতুন সরকার গঠনে তাকে অন্য দলগুলোর সঙ্গে জোট করতে হবে।

৫০ বছর বয়সি ফাতিমা জাহরা পেশায় আইনজীবী। তিনি এর আগে মারাকেশের মেয়র এবং আবাসন ও নগর পরিকল্পনাবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নতুন সরকারকে মূল্যস্ফীতি, কর্মসংস্থান ও মজুরির মতো অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে বড় অবকাঠামো ও বিনিয়োগ প্রকল্প এগিয়ে নিতে হবে। ফাতিমা জাহরার এই নিয়োগ মরক্কোর রাজনৈতিক ইতিহাসে নারীর নেতৃত্বের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

Mahfuzur Rahman

Publisher & Editor