বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

সেলিম আলতাফ জর্জের বিরুদ্ধে মামলা অনুমোদন

প্রকাশিত: ০৭:০৫, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৪

সম্পদ বিবরণীতে তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুদক সূত্রে এ তথ্য জানা যায়।

দুদক জানায়, দুদকের প্রাথমিক যাচাইয়ে তার দাখিল করা সম্পদ বিবরণীতে ৬৪ লাখ ৪৮ হাজার ৪৭৮ টাকার সম্পদের তথ্য কম প্রদর্শন করে গোপন করার বিষয়টি প্রতীয়মান হয়েছে। একই সঙ্গে ১ কোটি ১ লাখ ৬৪ হাজার ৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রাখার অভিযোগও পাওয়া গেছে।

এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা রুজুর অনুমোদন দিয়েছে কমিশন।

Mahfuzur Rahman

Publisher & Editor