ইমি জিমি রিমি
ভালোবাসে খেতে ভাই
আইসক্রিম মিমি।
বার্গার পিত্জা
স্যান্ডউইচ হটডগ
ভাত মাছ কম খায়
কোক খায় ঢকঢক।
মা-বাবা বলে শোনো
ক্ষতিটাই বেশি জেনো
জাংক ফুড খুব বেশি
খাওয়া দাও ছেড়ে
ফলমূল দুধ ডিম
পরিমিত দধি ক্রিম
খেয়ে ওঠো বেড়ে।
Publisher & Editor