সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

জাংক ফুড নয় গুড

প্রকাশিত: ০৭:০৩, ২১ সেপ্টেম্বর ২০২৬ | ১০

ইমি জিমি রিমি

ভালোবাসে খেতে ভাই

আইসক্রিম মিমি।
 

বার্গার পিত্জা

স্যান্ডউইচ হটডগ

ভাত মাছ কম খায়

কোক খায় ঢকঢক।
 

মা-বাবা বলে শোনো

ক্ষতিটাই বেশি জেনো

জাংক ফুড খুব বেশি

খাওয়া দাও ছেড়ে

ফলমূল দুধ ডিম

পরিমিত দধি ক্রিম

খেয়ে ওঠো বেড়ে।

Mahfuzur Rahman

Publisher & Editor