সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

‘ইংল্যান্ডকে টেস্টে এক নম্বরে নিয়ে যেতে চাই’

প্রকাশিত: ০৬:৫৬, ২০ সেপ্টেম্বর ২০২৬ | ১৭

টালমাটাল অবস্থায় ইংল্যান্ড টেস্ট দলের দায়িত্ব পান নিউজিল্যান্ডের কিংবদন্তি সাবেক সফল অধিনায়ক স্টিফেন ফ্লেমিং। দায়িত্ব নেওয়ার আগে পাকিস্তানকে তিন ম্যাচ টেস্ট সিরিজে ধবলধোলাই করে ইংলিশরা।

সামনে অ্যাশেজেসহ টেস্ট চ্যাম্পিয়নশীপের গুরুত্ব সিরিজ রয়েছে এই নতুন ইংলিশে টেস্ট কোচের সামনে। তাই দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, ইংল্যান্ডকে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের ১ নম্বর অবস্থানে নিয়ে যাওয়া। ২০ সেপ্টেম্বর ওল্ড ট্রাফোর্ডে আয়োজিত সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডের সাবেক এই কিংবদন্তি অধিনায়ক এমন অভিব্যক্ত করেন। এছাড়াও আগের কোচ  ব্রেন্ডন ম্যাককালামের সময় আক্রমণাত্মক খেলার জন্য বিশেষ নামে ডাকা হয়েছিলো তা থেকে তিনি বেরিয়ে আসতে চান।

তাই তিনি রসিকতা করে বলেন,‘ফ্লেমবল একটি মেডিকেল কন্ডিশন’। খবর দ্য গার্ডিয়ান
 
এর মাধ্যমে তিনি শুরুতেই স্পষ্ট করে দেন, তার নতুন যুগকে কোনো চটকদার নামে ব্রান্ডিং করার কোনো ইচ্ছে নেই। এতে এমন এক শান্ত ও দৃঢ় ভাবমূর্তি ফুটিয়ে তোলেন, যা বিশৃঙ্খল পরিস্থিতি পার করে আসা একটি দলের জন্য অত্যন্ত প্রয়োজন ছিল।

উল্লেখ্য, ব্রেন্ডন ম্যাককালামের কোচের মেয়াদে ইংল্যান্ড ক্রিকেট দলের খেলার আক্রমণাত্মক ধরন ও কৌশলকে ‘বাজবল’ নামে ডাকা হত।
 
ফ্লেমিং স্পষ্ট জানিয়েছেন, তার পূর্বসূরি ও ঘনিষ্ঠ বন্ধু ব্রেন্ডন ম্যাককালামের আমলের আগ্রাসী ক্রিকেটকে তিনি ইতিবাচকভাবেই দেখছেন। তবে তার লক্ষ্য হচ্ছে সেই স্বাধীনতার সাথে সঠিক ক্রিকেটীয় বুদ্ধির সংমিশ্রণ ঘটানো।
 
তিনি আরো বলেন, ‘আমি বিশ্বের ১ নম্বর টেস্ট দলের দায়িত্বে থাকতে পারলে দারুণ খুশি হব। এটাই আমার বড় আকাঙ্ক্ষা...আর একজন নিউজিল্যান্ডার হিসেবে আমি ক্রিকেট জীবনের শুরু থেকেই অ্যাশেজ দেখেছি এবং এটিকে ভালোবেসেছি। তাই এই ঐতিহাসিক লড়াইয়ের অংশ হওয়াটা আমার ক্যারিয়ারের অন্যতম সেরা একটি দিক হবে।

সাম্প্রতিক সময়ে মাঠের বাইরের কিছু বিতর্কিত ঘটনা (যেমন বোলার ব্রাইডন কার্সের একটি মামলা যা সম্প্রতি খারিজ হয়েছে) নিয়ে ফ্লেমিং বেশ কড়া বার্তা দিয়ে তিনি বলেন, ‘দলে সুযোগ পাওয়ার মূল চাবিকাঠি রান ও উইকেট হলেও, কিছু নির্দিষ্ট মানদণ্ড ও শৃঙ্খলা বজায় রাখা আবশ্যিক।’
 
তিনি আরও যোগ করেন, “ও (ম্যাককালাম) এবং বেন স্টোকস যেভাবে টেস্ট ক্রিকেটের পুরো ধরনটাই বদলে দিয়েছে, তা সত্যিই অসাধারণ ছিল। এই পরিবর্তন আনার জন্য যে সাহসের প্রয়োজন হয়েছিল, তার প্রতি আমার মনে বিশাল সম্মান রয়েছে।

ফুল-টাইম অধিনায়ক হিসেবে জো রুটের প্রত্যাবর্তন এবং প্রধান কোচ হিসেবে স্লো-বাট-স্টেডি ফ্লেমিংয়ের হাত ধরে আগামী ডিসেম্বরে বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ দিয়ে ইংল্যান্ডের এই নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।

Mahfuzur Rahman

Publisher & Editor