বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

একাদশে চার পরিবর্তন এনেও ভাগ্য বদলায়নি, শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান

প্রকাশিত: ০৭:৪৮, ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ২০

মোহাম্মদ ইমরান রানধাওয়া, রাজাউল্লাহ, গাজী ঘোরি ও সাইম আইয়ুব—চার পরিবর্তন নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্ট খেলতে নেমেছে পাকিস্তান।

এই চারজনের মধ্যে শুধু সাইম আইয়ুবের টেস্ট খেলার অভিজ্ঞতা আছে।

বাকি তিনজনের টেস্ট অভিষেক হলো আজ। অপেক্ষাকৃত অনভিজ্ঞ দল নিয়ে ইংল্যান্ডের মতো কঠিন কন্ডিশনে খেলতে নেমে যা হওয়ার, তা-ই হয়েছে।
লিডস ও লর্ডস টেস্টে বাজেভাবে হারের পর দলে অনেক বদল আনলেও ভাগ্য বদলায়নি পাকিস্তানের। বার্মিংহামের এজবাস্টনে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সফরকারীরা।
 
আগে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার সাইম আইয়ুব ও আজান আওয়াইস এবং তিনে নামা আবদুল্লাহ শফিক এরই মধ্যে আউট হয়ে ফিরেছেন। 
১৯ মাস পর টেস্ট খেলতে নামা আইয়ুব ‘ডাক মেরেছেন’ (০)। আওয়াইস ৯ ও শফিক ৩ রান করে আউট হয়েছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ২৬ রান।

দলকে উদ্ধারের চেষ্টা করছেন শান মাসুদ (৫*) ও অধিনায়ক বাবর আজম (২*)। ওলি রবিনসন ২টি ও জফরা আর্চার ১টি উইকেট শিকার করেছেন। 

Mahfuzur Rahman

Publisher & Editor