সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

কোলস্ল সালাদ বানাবেন যেভাবে, দেখুন রেসিপি

প্রকাশিত: ০৬:৫৮, ০৭ সেপ্টেম্বর ২০২৬ |

উপকরণ

সাদা বাঁধাকপিকুচি ১ কাপ

বেগুনি বাঁধাকপিকুচি সিকি কাপ

গাজরকুচি সিকি কাপ

পেঁয়াজকুচি ২ টেবিল চামচ

ড্রেসিংয়ের উপকরণ

তরল দুধ ৩ চা-চামচ

ঘন ক্রিম ১ চা-চামচ

মেয়নেজ সিকি কাপ

গোলমরিচের গুঁড়া সামান্য

ভিনেগার ১ টেবিল চামচ

চিনি ১ টেবিল চামচ

লবণ স্বাদমতো।

প্রণালি

একটি বড় পাত্রে সাদা ও বেগুনি বাঁধাকপি, গাজর ও পেঁয়াজকুচি একসঙ্গে নিন। অন্য একটি বাটিতে ড্রেসিংয়ের সব উপকরণ মিশিয়ে নিন। এবার ড্রেসিংটি সবজির ওপর ঢেলে ভালোভাবে মিশিয়ে নিন। পরিবেশনের আগে কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন।

Mahfuzur Rahman

Publisher & Editor