‘মিস ওয়ার্ল্ড ২০২৬’ সালের বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) ডোমিনিকান রিপাবলিকের সুন্দরী জোহেইরি মোলা ডমিঙ্গেজ হলেন ৭৩তম মিস ওয়ার্ল্ড। তার মাথায় নীল মুকুট পরিয়ে দেন গতবারের মিস ওয়ার্ল্ড থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি।
মিস ওয়ার্ল্ড জোহেইরি মোলা ডমিঙ্গেজ বিজনেস ম্যানেজমেন্ট ও অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতক। তিনি শুধু ফ্যাশন ও মডেলিং জগতেই সফল নন। তিনি একাধারে সাহিত্য ও সমাজবিজ্ঞানের শিক্ষিকা, পেশাদার মডেল এবং সংবাদ জগতের সঙ্গেও যুক্ত। তিনি 'ভয়েস অব টুমোরো’ নামক একটি সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি। এই প্রতিষ্ঠান আর্থিকভাবে পিছিয়ে পড়া শিশুদের ইংরেজি ভাষার শিক্ষা ও তাদের সামগ্রিক উন্নয়নে কাজ করে থাকে।
জোহেইরি মোলা ডমিঙ্গেজ এখন থেকে আন্তর্জাতিক পর্যায়ে মিস ওয়ার্ল্ড সংস্থার বিভিন্ন সামাজিক কাজ, জনকল্যাণমূলক উদ্যোগ এবং বিশ্বজুড়ে ‘বিউটি উইথ আ পারপাস’ প্রচার অভিযানের প্রতিনিধিত্ব করবেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৭ সালের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আয়োজন করবে তানজানিয়া।
উল্লেখ্য, ৫ সেপ্টেম্বর ভিয়েতনামের না ট্রাং শহরে মিস ওয়ার্ল্ড ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। ফাইনালের শুরুতেই ঘোষিত সেরা ৪০ প্রতিযোগীর তালিকায় স্থান না পাওয়ায় সামানজার সাঈদ এ প্রতিযোগিতা থেকে বাদ পড়েন। অন্যদিকে ভরতের হয়ে প্রতিনিধিত্ব করেন নিকিতা পোরওয়াল। তবে তিনি প্রতিযোগিতার সেরা ২০-র তালিকায় স্থান পেতে ব্যর্থ হন।
Publisher & Editor