শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

চিংড়ি ও বাদাম দিয়ে পাট শাক খেয়েছেন? রেসিপি দেখুন

প্রকাশিত: ০৭:৪২, ০৪ সেপ্টেম্বর ২০২৬ | ১০

উপকরণ
পাট শাক ২ আঁটি

তেল আধা কাপ

খোসা ছাড়ানো চিনাবাদাম ১ মুঠি

রসুনকুচি ১ টেবিল চামচ

পেঁয়াজকুচি আধা কাপ

আস্ত শুকনা মরিচ ৩-৪টি

ছোট চিংড়ি ২০০ গ্রাম

হলুদগুঁড়া আধা চা-চামচ

লবণ স্বাদমতো

প্রণালি
পাট শাকের ডাঁটা ফেলে শুধু পাতা বেছে ধুয়ে ছোট টুকরা করে কেটে রাখুন।

প্যানে তেল গরম করে প্রথমে চিনাবাদাম ভেজে তুলে রাখুন।

এরপর রসুন ও পেঁয়াজকুচি মচমচে করে ভেজে তুলে রাখুন।

একই তেলে শুকনা মরিচও মচমচে করে ভেজে নিন।

রসুন-পেঁয়াজের সঙ্গে ঝুরঝুরে করে গুঁড়া করে নিন।

এবার একই তেলে হলুদ ও লবণ মাখানো চিংড়ি লালচে করে ভেজে নিন।

এরপর পাট শাকও লবণ দিয়ে ভাজুন।

শাক নরম হয়ে এলে ভাজা বাদাম এবং বেরেস্তা-মরিচের মিশ্রণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিন।

গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

Mahfuzur Rahman

Publisher & Editor